শেল্‌টেক্‌ এখন বন্দরনগরী চট্টগ্রামে

২৫ জানুয়ারী, ২০২৫

শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড গত ২০ জানুয়ারি বন্দরনগরী চট্টগ্রামে তাদের নতুন অফিসের উদ্বোধন করেছে।  দক্ষিণ খুলশীর জাকির হোসেন রোডের রুবিয়া হাইটসে (সড়ক নং ৩, বাড়ি নং ৭/এ/১, ২য় তলা) নতুন শাখা অফিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মো. শরীফ হোসেন ভূঁইয়া। এ সময় চিফ অপারেটিং অফিসার শাহজাহান, চিফ বিজনেস অফিসার হোসনেয়ারা পারভিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩৭ বছরের গৌরবময় যাত্রায় শেল্‌টেক্‌ ঢাকায় ৪,১০০ টিরও বেশি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক ইউনিট সফলভাবে হস্তান্তর করেছে, অর্জন করেছে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা। 

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শেল্‌টেক্‌ গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কংগ্লোমারেট, বর্তমানে যার ৪০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, নির্মাণশিল্প, কনসালটেন্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রোপার্টি ম্যানেজমেন্ট, অবকাশ বাণিজ্য, কার্গো পরিবহন, সিরামিকস, এসপিসি পোল উৎপাদনসহ আরও অনেক কার্যক্রম।