মুন্সিগঞ্জ বিএনপির সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

০২ ফেব্রুয়ারি, ২০২৫

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাড. আবদুস সালাম আজাদ আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ৮ বছর আগে জেলায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি আট বছর পার করলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। জেলায় পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের লক্ষ্যে নতুন করে সম্মেলন করতে হবে। এজন্য এই আংশিক কমিটি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করা হয়েছে। আমাদের বিশ্বাস আংশিক এ কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি দেবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- আবদুল্লাহ, শহিদুল ইসলাম মৃধা, আবদুল বাতেন শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, আমিরুল হোসেন দোলন।