০৭ ফেব্রুয়ারি, ২০২৫
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানোয়ার হোসেন।
সভায় কোম্পানির পরিচালক হোসেন মেহমুদ, হোসেন খালেদ, স্বাধীন পরিচালক আবুল কাশেম, মনোনিত পরিচালক আতাউর রহমান, ডিএমডি ওয়াইজ আর হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, গ্রুপ সিএফও বাবলা বসু এফসিএ, কোম্পানির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. সোহেল এবং কোম্পানির সচিব তৌহিদুল ইসলাম এফসিএসসহ কোম্পানির অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ১০ শতাংশ নগদ লভ্যাংশযোগ্য শেয়ারহোল্ডারদের মধ্যে প্রদানের প্রস্তাব গৃহীত হয়।