১১ ফেব্রুয়ারি, ২০২৫
অমর একুশে বইমেলা-২০২৫ এ পাওয়া যাচ্ছে আহমদ আরমান সিদ্দিকীর লেখা বই ‘৩৬ জুলাই’।
বইটি অমর একুশে বইমেলা ২০২৫ ‘ঐতিহ্য প্যাভিলিয়ন ২৮’ এবং চট্টগ্রাম বইমেলায় ৩৮-৩৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।
বইটি প্রকাশ সম্পের্কে লেখকের মন্তব্য হলো- ‘৩৬ জুলাই’ মূলত এক আন্দোলনের দিনপঞ্জি, এক লড়াইয়ের নিঃশব্দ সাক্ষী। এই বইটি আমার স্বকণ্ঠে রেকর্ডকৃত দিনপঞ্জির লিপিবদ্ধ রূপ। বইটি প্রকাশের পেছনে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পাঠকের উদ্দেশে লেখকের বক্তব্য হলো- ‘৩৬ জুলাই’ কেবল আমার ব্যক্তিগত স্মৃতি নয়, এটি একটি ঐতিহাসিক সংগ্রামের প্রতিচিত্র। আশা করি, এই বই পাঠকদের আন্দোলনের সত্য প্রতিচিত্র তুলে ধরতে সহায়ক হবে।’
বইটি অনলাইন বুকশপ রকমারিতে পাওয়া যাচ্ছে।
আহমদ আরমান সিদ্দিকী ১৯৭৯ সালের ১৪ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের সিইও হিসেবে কর্মরত আছেন।