অভিনেত্রী হিমির নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না

১৮ ফেব্রুয়ারি, ২০২৫

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রহমত উল্লাহ খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ সোমবার মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়ে গেছেন তিনি। খবরটি ঢাকা মেইলকে হিমি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার নানা ডিমেনশিয়ার রোগি। কোনো ঠিকানা মনে করতে পারেন না। ফজরের ওয়াক্ত থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। মামারা খুঁজছেন। মাইকিং করা হচ্ছে এলাকায়।

হিমি আরও বলেন, আগেও এরকম হয়েছে। দেখা গেছে অন্য আত্মীয়ের বাসায় চলে গেছেন। পরে খুঁজে পাওয়া গেছে। কিন্তু এবার আশেপাশে সম্ভাব্য জায়গাগুলো খোঁজ করা হয়েছে। কোথাও পাওয়া যায়নি। এখন থানায় জানাতে যাচ্ছে বাড়ি থেকে। আমিও ভাবলাম সামাজিক মাধ্যমে বিষয়টি জানাই। 

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে হিমি লিখেছেন, হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি। 

এদিকে হিমির সহকর্মীদের অনেকেই অভিনেত্রীর হারানো বিজ্ঞপ্তির পোস্ট শেয়ার করেছেন। শুভানুধ্যায়ীরাও দুঃখ প্রকাশের পাশাপাশি তার সুস্থাবস্থায় ফেরা কামনা করছেন। 

অভিনয়ের সঙ্গে রুনা খানের সম্পর্ক দীর্ঘদিনের। তবে দুর্দান্ত অভিনয় থাকা সত্ত্বেও ছিলেন না আলোচনার টেবিলে সেভাবে জায়গা মেলেনি তার। তিনি আলোচনায় আসেন বছর খানেক আগে ওজন কমিয়ে।

স্থূল রুনা খানকে মেদহীন দেখে অবাক হন সবাই। এবার তিনি জানালেন অতিরিক্ত ওজনের কারণে এক সময় শারীরিক অসুবিধা বোধ করতেন।

এক সাক্ষাৎকারে রুনা বলেন, ‘অতিরিক্ত ওজনের কারণে খুব শারীরিক অসুবিধা বোধ করেছি। হাঁটুতে ব্যথার পাশাপাশি আমার ব্যাক পেইন হতো। সে সময় কাটিয়ে উঠে এখন একটু স্বাস্থ্যকর জীবন যাপন করার চেষ্টা করি।’

তার কথায়, ‘বয়স কোনো নম্বর না, সৃষ্টিকর্তা একটা সংখ্যা দিয়ে পাঠিয়েছেন। তিনিই জানেন সংখ্যাটা কত ওখান থেকে এক বছর করে কিন্তু কমছে। আর তার কাছে যে সংখ্যাটা রাখা আছে সেই সংখ্যা থেকে কমছে।’

খাবার নিয়ে তিনি বলেন, ‘আমি ভাত, মাছ, ডাল, শাক-সবজি এসব খাই তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবনের মধ্যে থাকার চেষ্টা করি। ৭-৮ ঘণ্টা ঘুম, যেটুকু খাবার খাওয়া দরকার সেটুকু খাওয়া। মন ভালো থাকলে অনেক আরাম পাওয়া যায়।’

সবশেষে বলেন, ‘আমার পরিবার আমার বন্ধুবান্ধব ওরা অনেক ভালো মানুষ। আমার আশে-পাশে খুব সুন্দর মানুষ দ্বারা বেষ্টিত। আমি মানসিকভাবে খুব আরামে আছি ভালো আছি সুন্দর আছি।’