১৮ ফেব্রুয়ারি, ২০২৫
শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িসার বাজারে ওয়াজ মাহফিলের মাইক বাংলালিংক টাওয়ারে বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন সিকদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঘড়িসার বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মাহিন শিকদার চারভাগা ইউনিয়নের মাঝি কান্দি গ্রামের আনোয়ার শিকদার এর ছেলে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।