ক্রিকেট প্রসঙ্গে বাংলাদেশকে খোচা সৃজিতের!

২১ ফেব্রুয়ারি, ২০২৫

বহু ঘাটের জল খেয়েছেন টলিউড পরিচালক সৃজিত মুখার্জি। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে তার। ফলে নির্মাণে ভালো হলেও প্রেমের দিক থেকে ব্যক্তিত্বহীন হিসেবে পরিচিত পান নির্মাতা। তবে তাকে আঁচলে ঠাই দেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা।  

ওই জায়গা থেকে বাংলাদেশের জামাই সৃজিত। কিন্তু সে আচরণ আর করলেন কোথায়? ভারতের সঙ্গে ক্রিকেটে হারতেই বেরিয়ে এলো গুণী নির্মাতার বিদ্বেষপূর্ণ ব্যবহার। বাংলাদেশকে খোঁচা দিতে করলেন না কুণ্ঠাবোধ।

নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে সৃজিত লিখেছেন, ‘প্রস্তুতি ম্যাচ শেষ। এবার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য শুভকামনা।’

বোঝাই যাচ্ছে খোঁচাটা কোথায় মেরেছেন সৃজিত। গতকাল ২০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে শুরুতেই ২২৮ রানের টার্গেট ছুড়ে দেয় শান্ত বাহিনী। যা সহজেই ছুঁয়ে জয়কে নিজেদের দখলে নেয় ভারত। ঠিক এ কারণেই বাংলাদেশের সঙ্গে আয়োজিত ম্যাচকে ব্যঙ্গ করে প্রস্তুতি ম্যাচ বলেছেন সৃজিত। 

এদিকে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘সৃজিত দাদা, মিথিলা আপুর খাতিরেই একটু কোমল হতেন!" অন্য একজন পাল্টা খুঁচিয়ে লিখেছেন, ‘এই পোস্ট কোথা থেকে দিলেন? বাংলাদেশ থেকে নাকি কলকাতা থেকে?’ সেসবের কোনো উত্তর দেননি সৃজিত।