প্রিন্স ফ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক সিয়াম আহমেদ

২৮ ফেব্রুয়ারি, ২০২৫

প্রিন্স ফ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এই উপলক্ষে প্রিন্সটেক ইন্ডাস্ট্রিসের প্রধান কার্যালয় ঢাকার বনানীতে কোম্পানির ম্যানেজিং পার্টনার ওমর বিন আজিজ বেগ ও চিত্রনায়ক সিয়াম আহমেদের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়।

ওমর বিন আজিজ বেগ বলেন, জনসাধারণের চাহিদার উপর ভিত্তি করে প্রিন্সটেক ইন্ডাস্ট্রিস বাজারে নিয়ে এসেছে গুণগত ও মানসম্মত সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, হাই স্পিড ফ্যান এবং নেট ফ্যান।

আসন্ন গরমে প্রিন্স ফ্যান জনসাধারণের  মাঝে প্রশান্তির হাওয়া বয়ে আনবেন বলে বিশ্বাস করেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।