২৮ ফেব্রুয়ারি, ২০২৫
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের জুলাই স্মৃতি স্টাডি ট্যুর সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) মানিকগঞ্জের বালিহাটি জমিদার বাড়ি ও নাহার গার্ডেনে এ ট্যুর আয়োজন করা হয়।
আইন বিভাগের বিভিন্ন ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। এ উপলক্ষে গত কয়েকদিন ধরেই আইন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীরা যাত্রা শুরু করেন তারা। গন্তব্যে পৌঁছে তারা প্রথমে বালিহাটি জমিদার বাড়ি পরিদর্শন ও পরে নাাহার গার্ডেনে দুপুরের খাবারের শেষে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর আয়োজনের অংশ নেন।
আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আব্দুল্লাহ হিল গনির সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী স্টাডি ট্যুরের কার্যক্রম শেষ হয়।