০১ মার্চ, ২০২৫
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভোগড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - জামালপুর জেলার আবুল পাড়া গ্রামের ব্যংঙ্গা ড্রাইভারের ছেলে লিটন (২২), ময়মনসিংহের তাতকুড়া গ্রামের আসেদ আলীর ছেলে মো. হৃদয় (১৯), গাজীপুর সদর থানার সালনা এলাকার রজব আলীর ছেলে মো. সৌরভ (১৯), কক্সবাজারের বাড়ামোহরী গ্রামের হাসু মিয়ার ছেলে বেলাল মিয়া (২৩) ও একই জেলার মিজানুর রহমানের ছেলে রায়হান (২৯)।
ওসি কায়সার আহমেদ জানান, ডাকাতির প্রস্তুতিকালে বাসন থানাধীন ভোগড়া এলাকার সুবহান মেম্বারের বাসার সামনের বালুর মাঠে অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে চারটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।