দোয়ারাবাজার সীমান্ত থেকে ৫টি ভারতীয় গরু জব্দ

০২ মার্চ, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের মোকামছড়া এলাকা থেকে ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।

রোববার (২ মার্চ) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের প্যাকপাড়া বিওপির সদস্যরা ভারতীয় গরুগুলো জব্দ করে। 

জব্দকৃত ৫টি গরুর আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু জব্দ করা হলেও চোরাচালান কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সীমান্তের মোকামছড়া এলাকা থেকে ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।