১৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

০৩ মার্চ, ২০২৫

বরগুনার আমতলীতে জাহানারা- লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ১৫০ পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিরা, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (০২ মার্চ) সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে পবিত্র মাহে রমজানের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি হায়তাতুজ্জামান মিরাজ ও জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদার প্রমুখ।