০৫ মার্চ, ২০২৫
সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ সুপারভাইজরী কমিটির ৯৩তম সভা (৪ মার্চ ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের শরীআহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মুফতি মাওলানা আবদুল্লাহ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুস সায়াদাত উপস্থিত ছিলেন।
এছাড়াও শরীআহ সুপারভাইজরী কমিটির সদস্য-সচিব মুফতি আবু বকর সিদ্দিক নাবিল, সদস্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, ড. এম. মাসুদ রহমান, ড. মো. রফিকুল ইসলাম, মুফতি যুবায়ের আবদুল্লাহ, ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমানসহ (মিলন) ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন।
সভার কাজে সহযোগিতা করেন শরীআহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন।