করোনা আক্রান্ত নজরুল ইসলাম খান

০১ ডিসেম্বর, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার নজরুল ইসলাম খানের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির এই নেতার আরোগ্য কামনায় দলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন।