আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

১৭ মার্চ, ২০২৫

ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকতে পারে ঢাকা ও আশাপাশের এলাকার আকাশ। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।