প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে আদ্-দ্বীনের চমক

২৩ মার্চ, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি-বেসরকারি ৪৯টি মেডিকেল কলেজের মধ্যে প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এবং বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ। ২০২৪ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল আজ রবিবার প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ থেকে মোট ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছে ৮০ জন। পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ থেকে ১৮ জন ছাত্রী এনাটমি বিভাগে বিরল অনার্স মার্কস পাওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়া এর মধ্যে ১ জন ছাত্রী এনাটমি ও ফিজিওলজি বিভাগে বিরল অনার্স মার্কস পাওয়ার গৌরব অর্জন করেছেন।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ থেকে অনার্স মার্কস পাওয়া ছাত্রীরা হলেন, তাবিন্দা ফায়াজ, বিসমা আমিন, সামিরা শাহমুন, আয়না আনজুম, জান্নাতুল ফেরদাউস রাত্রি, নাজমা, মোসা. জান্নাতুন নাঈম বিনা, রায়ানা ইসলাম, বিসমা রহমান, নার্গীস জান, মারুয়া আক্তার, কুরাত গুলজার, নাইলা নাজির, বানআফসা হেলাল, মেহরিন মির, মিদহাত মহি উদ দিন, সুমাইয়া মুসতাক ও পাটেল মুসকান সাকিরভাই।

এছাড়া ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অবস্থিত বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ থেকে প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষায় মোট ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছে ৪৩ জন। পাসের হার ৯৩ দশমিক ৪৮ শতাংশ।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ থেকে ৮ জন শিক্ষার্থী এনাটমি বিভাগে বিরল অনার্স মার্কস পাওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়া এর মধ্যে ১ জন ছাত্রী এনাটমি, ফিজিওলজি ও বায়োকেমেস্ট্রি বিভাগে বিরল অনার্স মার্কস পাওয়ার গৌরব অর্জন করেছেন।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ থেকে এনাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগে একজন শিক্ষার্থী এবং এনাটমি বিভাগে ৭ জন শিক্ষার্থীসহ মোট ৮ জন শিক্ষার্থী বিরল অনার্স মার্কস পাওয়ার গৌরব অর্জন করেছেন। অনার্স মার্কস পাওয়ার শিক্ষার্থীরা হলেন, আলফাজ আলী, জ্যোৎনা হালদার, ডেনিয়েল মাহতাব আহমেদ খান, জাকিয়া আলম, অ্যারিন রহমান, রাফিজা রহমান, প্রিয়াংশি গৌতাম ও ইমদাদুর রহমান চৌধুরী।

আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলজেসমূহের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, প্রত্যাশা অনুযায়ি আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় আমরা খুবই আনন্দিত। দক্ষ এবং মেধাবী শিক্ষকদের উন্নতমানের পাঠদান এবং পরিবেশের কারণে ছাত্রছাত্রীরা আশানুরূপ ফলাফল করতে সক্ষম হয়েছে। আমরা তাদের সার্বিক সাফল্য কামনা করছি।