০৫ ডিসেম্বর, ২০২০
একটি সুপারকম্পিউটারের যে হিসাব কষতে ১০ হাজার বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা করে গত বছর বিশ্বজুড়ে প্রশংসা আদায় করেছিল গুগলের কোয়ান্টাম কম্পিউটারের প্রাথমিক সংস্করণ। অতিনিম্ন তাপমাত্রা ও অতিপরিবাহী ধাতুর ব্যবহার হয়েছে এটিতে।
‘সায়েন্স’ পত্রিকায় চীনের এক দল গবেষক দাবি করেছেন, আলোর কণা তথা ফোটনকে কাজে লাগিয়ে ‘জিউঝাং’ নামে তারা একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের যে হিসাব কষতে ২০০ কোটি বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা সারা যাচ্ছে এতে। বাস্তবে এখনো কোনো কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে ওঠা যায়নি। গুগল, আইবিএম, মাইক্রোসফট, অ্যামাজ়ন, ইন্টেল ও বহু নতুন উদ্যোগ বিপুল অর্থ ঢালছে এই লক্ষ্যে পৌঁছতে।
চীনের হেফেই শহরের ‘ইউনিভার্সিটি অব সায়েন্সেস অব চায়না’-র ওই গবেষক দলের দাবি, বাকি বিশ্বের চেয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটি তাদের মুঠোয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা