২৫ মার্চ, ২০২৫
ময়মনসিংহ সদরে কাভার্ডভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদরের চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
তিনি বলেন, দুপুর ২টার দিকে ওই দুজন চুরখাই মোড়ে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এসময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
ওসি বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।