সঠিকভাবে যাকাত আদায় করলে কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব

২৬ মার্চ, ২০২৫

জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন সঠিকভাবে যাকাত আদায় করলে মানব কল্যাণকর রাষ্ট গড়ে উঠা সম্ভব।

তিনি বলেন, আমরা নামায কায়েম করেছি, যাকাত আদায় করেছি এখন বাকি শুধু ইসলামী রাষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই একটি কাজ করতে পারলে সমাজে, রাষ্টে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া একটি কল্যাণকর রাষ্ট গড়ে তোলা সম্ভব না।

বুধবার ঢাকার নবাবগঞ্জ উপজেলা জামাতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

নবাবগঞ্জ পূর্ব জামাতের আমীর এ্যড. মাওলানা ইবরাহীম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আফজাল হুসাইন সিক্রেটারি জেনারেল ঢাকা জেলা। সহকারী সেক্রেটারি জেনারেল এবিএম কামাল হুসাইন জামায়াত ইসলামী ঢাকা জেলা। এতে অন্যান্যের মধ্যে মাওলানা হারুনুর রশিদ আমীর নবাবগঞ্জ পশ্চিম থানা, মাওলানা মোহাম্মদ আলী সেক্রেটারি জেনারেল জামায়াত ইসলামী নবাবগঞ্জ পূর্ব, জনাব মোস্তাক আহমেদ সেক্রেটারি জেনারেল নবাবগঞ্জ পূর্ব বক্তব্য রাখেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।