০৬ ডিসেম্বর, ২০২০
নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে মোটরসাইকেল আরোহী ঐ তিন যুবতের এখনো কোর পরিজয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সকালে রাস্তার পাশে মরদেহসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লালপুর থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, মোটরসাইকেল অতি দ্রুতগতিতে চালানোর জন্য তারা মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে পারিনি বলে গাছের সাথে ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত তিন যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ তিনটি উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।