০৪ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত, হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির, কামরাঙ্গীরচর মাদ্রাসার মুহতামিম, কারওয়ান বাজার আম্বর শাহী জামে মসজিদের প্রধান খতীব, হযরত হাফেজ্জী হুজুর রহ: এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শুক্রবার (৪ এপ্রিল) এক শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত, হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির, কারওয়ান বাজার আম্বর শাহী জামে মসজিদের প্রধান খতীব, হযরত হাফেজ্জী হুজুর রহ: এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী-এর ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল।
তিনি আরও বলেন, তিনি ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের (সাবেক) ভারপ্রাপ্ত সভাপতি এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ছিলেন। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। তিনি দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।