০৫ এপ্রিল, ২০২৫
যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় কোরআন শরীফ বিতরণ ও মক্তব কার্যক্রম পরিদর্শন করেছেন এবি পার্টির নেতৃবৃন্দ।
৫ই এপ্রিল, ২০২৫, শনিবার উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম ও পাশাপোল ইউনিয়নের বিভিন্ন মসজিদে আল কোরআন বিতরণ করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃবৃন্দ । এসময় মসজিদ কেন্দ্রিক গড়ে ওঠা মক্তব ও মাদ্রসার খোঁজ খবর নেন ।
এসময় দলটির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, বর্তমানে মসজিদ ভিত্তিক মক্তবগুলোর অবস্থা ভালো না । অধিকাংশ মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে সচেতনতার অভাবে। মক্তবগুলো থেকেই বাচ্চারা নৈতিক শিক্ষা গ্রহন করে এবং মাদ্রাসাগুলোতে এতিমরা পড়াশোনা করে । এজন্য স্থানীয় প্রশাসন ও জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলে মসজিদ ভিত্তিক মক্তব ও মাদ্রাসার উন্নতির জন্য সকলকে এগিয়ে আসতে হবে । এসময় সংগঠনের সিংহঝুলী ইউনিয়নের নেতা নাহিদ ইসলাম, পাশাপোল ইউনিয়নের রোকন উদ্দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।