২৯ পদে আইন মন্ত্রণালয়ে নিয়োগ

০৬ এপ্রিল, ২০২৫

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রধান কার্যালয়সহ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস ও জেলা লিগ্যাল এইড অফিসের জন্য নবম থেকে ২০তম গ্রেডে মোট ২৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

পদ ও যোগ্যতা :

সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯)

পদসংখ্যা : ১
কর্মস্থল : প্রধান কার্যালয়, ঢাকা
যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/ইইই/আইসিটি সম্পর্কিত বিষয়ে স্নাতক ডিগ্রি (অন্তত দ্বিতীয় শ্রেণি/সমমান)
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা

আইনি পরামর্শ কর্মকর্তা (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা : ৬
কর্মস্থল : প্রধান কার্যালয়, ঢাকা
যোগ্যতা : এলএলবি (সম্মান); অভিজ্ঞ আইনজীবী ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার
বেতন : মাসিক ৪০,০০০ টাকা

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৪)

পদসংখ্যা : ১
কর্মস্থল : সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস
যোগ্যতা : এইচএসসি, টাইপিং ও সাঁটলিপিতে নির্ধারিত গতি
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬)

পদসংখ্যা : ২
কর্মস্থল : প্রধান কার্যালয়, ঢাকা
যোগ্যতা : স্নাতক ডিগ্রি ও কম্পিউটার ডিপ্লোমা; টাইপিং গতি নির্ধারিত
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

পদসংখ্যা : ২
কর্মস্থল : যেকোনো জেলা লিগ্যাল এইড অফিস
যোগ্যতা : এইচএসসি পাস; কম্পিউটার দক্ষতা ও টাইপিং গতি
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

বেঞ্চ সহকারী (গ্রেড–১৬)

পদসংখ্যা : ১
কর্মস্থল : যেকোনো জেলা লিগ্যাল এইড অফিস
যোগ্যতা : এইচএসসি ও কম্পিউটার দক্ষতা
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

জারিকারক (গ্রেড-১৯)

পদসংখ্যা : ১১
কর্মস্থল : যেকোনো জেলা লিগ্যাল এইড অফিস
যোগ্যতা : এসএসসি; টাইপিং অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার
বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা 

অফিস সহায়ক (গ্রেড–১৯)

পদসংখ্যা : ৫
কর্মস্থল : প্রধান কার্যালয়, ঢাকা
যোগ্যতা : এসএসসি বা সমমান
বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা 

বয়সসীমা :
১ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক; এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি (টেলিটকের মাধ্যমে) :

পদ ১ ও ২: ২০০ টাকা + সার্ভিস চার্জ ২৩ টাকা = মোট ২২৩ টাকা
পদ ৩ থেকে ৬: ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা
পদ ৭ ও ৮: ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা
অনগ্রসর প্রার্থীরা (সব গ্রেডে): মোট ৫৬ টাকা

আবেদনের শেষ সময় :
৬ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।