চার দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

০৮ এপ্রিল, ২০২৫

টানা চার দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী- সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিপ্রতি ১২৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা গত ২৯ মার্চ থেকে কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাজুস মোট ১৭ বার স্বর্ণের দামে পরিবর্তন এনেছে, যার মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং তিনবার কমেছে।

সর্বশেষ ২৮ মার্চ স্বর্ণের দাম বেড়ে হয় ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা।