আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

০৯ এপ্রিল, ২০২৫

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা

পদের নাম- সহকারী / সহযোগী / অধ্যাপক

বিভাগের নাম- এনাটমি / ফিজিওলজি / বায়োকেমিস্ট্রি / ফরেনসিক মেডিসিন / ফার্মাকোলজি / প্যাথলজি / মাইক্রোবায়োলজি / কমিউনিটি মেডিসিন / মেডিসিন / সার্জারি / গাইনি এন্ড অবস্ / হেপাটোলজি / পেডিয়াট্রিক্স (এনআইসিইউ) / পেডিয়াট্রিক্স / সাইক্রিয়াটি / চর্ম ও যৌন / চক্ষু / আর্থোপেডিক্স / বক্ষব্যাধি।

নিয়োগের ক্ষেত্রে বিএমএন্ডডিসি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হবে।

বেতন ও সুযোগ সুবিধা- প্রতিষ্ঠানের নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীগণকে খামের উপর পদ ও বিভাগের নাম উল্লেখপূর্বক সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদন পত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ ১৯ এপ্রিল ২০২৫ এর মধ্যে মানব সম্পদ বিভাগ, আদ-দ্বীন ফাউন্ডেশন, কর্পোরেট অফিস (৬ষ্ট তলা), ২ বড় মগবাজার, ঢাকায় প্রেরণ করতে হবে।