যশোর শিক্ষাবোর্ডে ১০৯ জন পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে

০৯ এপ্রিল, ২০২৫

যশোর প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি ) ১০৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। তার মধ্যে ৭০ জন পরীক্ষার্থী নিজেরাই উত্তর লিখবে। তারা স্বাভাবিক পরীক্ষার্থীদের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট বেশি সময় পাবে। আর ৩৯ জন শ্রুতি লেখক পাবে। তারা স্বাভাবিক পরীক্ষার্থীদের চেয়ে  অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এ সময় বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে । শিক্ষাবোর্ডের ওয়েবসাইডে এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে। কেন্দ্র সচিবদের সময় বৃদ্ধির ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

তিনি জানান, স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ শিক্ষার্থীদের সময় বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে। যেসব পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে বোর্ডের ওয়েবসাইডে তাদের তালিকা দেয়া হয়েছে। ৩০ মিনিট বর্ধিত সময় প্রাপ্ত পরীক্ষার্থী রয়েছে ৭০ জন।