নারায়ণগঞ্জে নারী-শিশুর খণ্ডিত তিন মরদেহ উদ্ধার

১১ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মিজমিজির পশ্চিমপাড়া পুকুর পাড়ে বস্তাবন্দি অবস্থায় ছিল মরদেহগুলো। নিহত দুই নারীর নাম হলো লামিয়া ও স্বপ্না। আর শিশুর নাম হাবিব।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন বলেন, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা-পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।