১৬ এপ্রিল, ২০২৫
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনে ‘প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়েভ ফাউন্ডেশন
পদের নাম: প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ০২ বছর
বেতন: ২২,০০০-২৪,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩৫ বছর
কর্মস্থল: খুলনা
আবেদনের ঠিকানা: প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম