বাংলাদেশের পর আমেরিকায় ‘বরবাদে’র তাণ্ডব

১৮ এপ্রিল, ২০২৫

কিছুদিন আগেও দেশীয় সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল সিনেমাপ্রেমীরা। তখনই দর্শকদের হল মুখি করতে নতুন গল্পে ভিন্ন লুকে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন শাকিব খানে। হারিয়ে যেতে বসা সিনেমা পাগল মানুষদের আবারও হলে বসালেন। 

এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এক গুচ্ছ ছবি। এরমধ্যে আলোচনায় আছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। ছবি মুক্তির দুই সপ্তাহ পরে এখনও ‘বরবাদ’ দেখতে হলে ছুঁটছেন শাকিবিয়ানরা। অভিনেতার ছবি দেশের গণ্ডি পেরিয়ে এখন অন্তর্জাতিক অঙ্গনে। 

আজ শুক্রবার ১৮ এপ্রিল ‘বরবাদ’ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের ১৫ টি থিয়েটারে। বাংলাদেশের পর বিদেশের মাটিতে রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। শাকিব খানের প্রযোজনা সংস্থা ‘এস কে ফিল্মস’ সামাজিকমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, নিউইয়র্কে ‘বরবাদে’র সিনেমার্ট সিনেমাসের ৮টার শোয়ের টিকিট সোল্ড আউট। ৮.৪০ মিনিটের শো অলমোস্ট হাউজফুল।


নিউ ইয়র্ক শহরের ফরেস্ট হিল সিনেমার্ট সিনেমাস থিয়েটার কর্তৃপক্ষ বলেন, ‘এই থিয়েটার ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। তবে থিয়েটার পতিষ্ঠার পর থেকে কখনও বাংলা সিনেমা চালায়নি। এবারই প্রথম কোনো বাংলা সিনেমা চলছে। ইতিমধ্যে শাকিব খানের ‘বরবাদ’-এর সব কয়টি শোয়ের টিকেট বিক্রি হয়ে গেছে।’ 

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন,টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু আরও অনেকে।