অনির ‘গান লিখতে চাই’

২১ এপ্রিল, ২০২৫

সুরের সঙ্গে বসবাস সাহিদুল হাসান অনির। তার সুরে সংগীতশিল্পীর কণ্ঠে ডানা মেলে গান। কীবোর্ডে আঙুল চেপে কথা ও সুরে সংগীতও মেশান তিনি। আসিফ আকবরের মতো নামকরা গায়ক গেয়েছেন তার সুর ও সংগীতে। 

এবার আর অন্য কেউ না, নিজের সুর ও সংগীতে নিজেই গেয়েছেন অনি। গানটির শিরোনাম ‘গান লিখতে চাই’। কথা লিখেছেন বাপ্পী খান।

গানটি নিয়ে অনি বলেন, ‘গানটির কথাগুলো দারুণ। শুনেই মনে হয়েছিল শ্রোতারা সহজেই নিজেদের মধ্যে নিতে পারবেন। সেকারণেই নিজের জন্য সুর করেছিলাম। গানটি প্রকাশের পর অনেকেই প্রশংসা করছেন। আশা করি শ্রোতারাও সমাদর করবেন।’

বাপ্পী খান বলেন, ‘গানের কথার সঙ্গে সুর ও সংগীতের দারুণ সমন্বয় হয়েছে। অনির কণ্ঠে দারুণ লেগেছে গানটি। আশা করি শ্রোতারাপো নিরাশ হচ্ছেন না।’ 

সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। অনির নিজস্ব ইউটিউব চ্যানেল অনি মিউজিকে রয়েছে ‘গান লিখতে চাই’।