১৫ ডিসেম্বর, ২০২০
রাজাধানরীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পনি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য এ সমস্যা হবে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
যে সকল এলাকায় গ্যাস থাকবে না-মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস লাইনে কাজের জন্য বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস থাকবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে বিকেল ৪টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।