অভিভাবক ঐক্য ফোরামের ১২ দফা

০৪ মে, ২০২৫

শিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী সংস্কার ও সব ধরনের অসঙ্গতি নিরসনসহ ১২ দফা দাবি জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের নেতারা। 

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি তুলে ধরা হয়।

ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ডাকসু’র সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ডা. মোস্তাক হোসেন।

ফোরামের দাবিগুলো হচ্ছে : শিক্ষা সংস্কার কমিশন গঠন, কোচিং বাণিজ্য নিষিদ্ধ, রাজধানী ঢাকায় টিউশন ফি নীতিমালা দ্রুত বাস্তবায়ন, আইডিয়াল, ভিকারুননিসা, মনিপুর হাইস্কুলে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ব্যক্তিকে অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ, দুদকের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির তদন্ত, অবৈধ খাত সৃষ্টি করে শিক্ষকদের সব অবৈধ ভাতা বন্ধ, রাজনৈতিক ব্যক্তি ব্যতীত শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ দিয়ে পরিচালনা পর্ষদ গঠন, ছাত্রীদের যৌন নির্যাতনকারী শিক্ষকদের চাকরিচ্যুত ও সনদ বাণিজ্যে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা।