০৫ মে, ২০২৫
শেরপুরের শ্রীবরদীতে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল হক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (৪ মে) সকালে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মাধবপুর-মুরগাচুরা গ্রামে ওই ঘটনা ঘটে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শহিজল হক একই গ্রামের মৃত অছিমদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালের দিকে বৃদ্ধ শহিজল হক শ্রীবরদী উপজেলার মাধবপুর-মুরগাচুরা গ্রামের উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পুকুর পাড়ে ঘাস কাটতে যায়। এ সময় প্রজেক্টের সেচ পাম্পের সঙ্গে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে শহিজল হক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ঘটনায় নিহতের ছেলে সওদাগর বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
মৎস্য প্রজেক্ট মালিক উকিল মিয়া বলেন, কীভাবে খুঁটির জিআই তার বিদ্যুতায়িত হয়েছিল তা আমি জানি না।