২২ ডিসেম্বর, ২০২০
ঘন কুয়াশার কারণে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ । বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ জানান, ভোর ৬ টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় নির্দেশনা বাতি ঝাপসা হয়ে আছে। দূরত্ব নির্ণয় করতে না পারায় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। যার ফলে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচলা বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।