রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৮৫ মামলা

১৩ মে, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে দুই হাজার ১৮৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার (১২ মে) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এ ছাড়া ২০১টি গাড়ি ডাম্পিং ও ৮৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।