১৩ মে, ২০২৫
কুষ্টিয়া প্রতিনিধি;কুষ্টিয়া নারী চিকিৎসক ডা: শারমিন আক্তার ও তার স্বামী ডা: মাসুদ রানার উপর হামলার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলার সর্বস্তরের চিকিৎসক পরিষদ। আজ বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে ময়ুর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চিকিৎসকরা জানান, নারী চিকিৎসক ডা: শারমিন সুলতানা উপর অতর্কিত হামলা শ্লীলতাহানি, জখম, ছিনতাই ও অপহরণের প্রচেষ্টার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রæত বিচার না করলে সামনে এর প্রতিবাদে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য গত ৫ই মে কুষ্টিয়া শহরস্থ র্যাব গলির কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর সামনে অর্থ আত্মসাৎ এর অভিযোগে এনে ডা: শারমিন সুলতানার উপর অতর্কিত হামলা চালায় ২০-২৫ জনের একদল নারী-পুরুষ। পরে তাকে উদ্ধার করতে গেলে হামলাকারী শিকার হন স্বামী ডা: মাসুদ রানা। পরে গত ৬ই মে কুষ্টিয়া মডেল থানায় হামলার শিকার নারী চিকিৎসক শারমিন সুলতানা স্বামী ডা: মাসুদ রানা বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ চারজনকে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন্ স্থান থেকে গ্রেফতার করে।