যশোরে বসত বাড়িতে বোমা বিস্ফোরণে ১ শিশু নিহত আহত ১

১৯ মে, ২০২৫

যশোর প্রতিনিধি : যশোর শহরের শংকরপুরে বসত বাড়িতে বোমা বিস্ফোরণে খাদিজা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় খাদিজার ভাই সজিব গুরুত্বর আহত হয়েছে।

১৯ মে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় ছোটনের মোড়ে শাহাদতের ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে। নিহত ও আহতরা শাহাদত হোসেনের সন্তান।

বিস্ফোরণে গুরুত্বর আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। ঢাকা নেবার পথে মারা যায় খাদিজা।  

আহত শিশুদের স্বজনরা জানান, সকালে নিজ ঘরে খেলা করছিলো খাদিজা ও সজিব। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে গিয়ে দেখেন পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শিশুরা। তাদের  দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

প্রতিবেশী আক্তারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ তোমার শব্দ শুনে শাহাদতের বাসায় যান। সেখানে তিন সহোদর শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন দ্রুত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো জানান সকালে সবুজ বাড়ির পাশের মাঠে খেলা করছিল। বাড়ি আসার পথে একটি  সাদৃশ্য বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। তখন সবুজ সেটি তুলে বাসায় এনে অন্যান্য বোনদের সাথে বল খেলা করছিল। তখন নাড়াচড়াই বোমাটি  বিস্ফোরিত হয়। 

এদিকে খবর পেয়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহানসহ পুলিশ ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এছাড়া বোমা ডিস্পোজাল ইউনিট ডাকা হয়েছে। ওই ঘরে আশপাশে আর কোথাও বোমা আছে কিনা সেটা খুঁজে দেখা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।