শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ চাইলেন ফারিন

২৫ মে, ২০২৫

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ চাইলেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিবকে কাছে পেয়ে তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ফারিণ। বলেন,

ভাইয়া, আপনি অনেক সিনেমা করেছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?এমন অনুরোধে একটু হেসেই শাকিব উত্তর দেন। বলেন,

তোমার অডিশন লাগবে না।এরপর শাকিব নিজের নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে কথা বলেন। আশা প্রকাশ করেন আগের হিট সিনেমাগুলোর মতো এবারও তার নতুন সিনেমা দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি করবে।

আসছে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। এ সিনেমায় শাকিবের সঙ্গে দীর্ঘ ৯ বছর পর অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।