বৈদ্যুতিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

২৬ মে, ২০২৫

কিশোরগঞ্জে বৈদ্যুতিক চুলায় রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রুবিনা (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

নিহত রুবিনা সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকার মৃত মো. মনিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবিনা সকালে নিজ রান্নাঘরে বৈদ্যুতিক চুলায় রান্না করতে যান। এ সময় বৈদ্যুতিক ‍চুলায় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে ছিটকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা শব্দ পেয়ে রান্না ঘর থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করে।

রুবিনা আক্তারের স্বামী ছয়মাস পূর্বে স্বামী মারা যায়।  এক ছেলে সন্তান নিয়ে তিনি একা শশুড় বাড়িতে থাকতেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।