কক্সবাজারের মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে নিহত ১

২৯ মে, ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দানু মিয়া (৪২) নামের ওই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জোয়ারের ফলে সাগরের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মাহফুজুল হক জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।