জাবি শিক্ষার্থী রবিনের মৃত্যু, উপাচার্যের শোক

৩১ মে, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আনম রবিন আর নেই। শুক্রবার সকাল ৬টা ৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আনম রবিন দীর্ঘদিন ধরে অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস ও প্রাইমারি সিলিয়ারি ডিস্কাইনেসিয়া নামক জটিল রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় উপাচার্য বলেন, রবিন ছিলেন অত্যন্ত মেধাবী ও উদ্যমী শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে আমরা একজন সম্ভাবনাময় তরুণকে হারালাম, যা বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উপাচার্য রবিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশ্ববিদ্যালয় পরিবার রবিনের এই অকাল মৃত্যুতে শোকাহত এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে।