০৫ জুন, ২০২৫
দুয়ারে ঈদুল আযহা, কোরবানি ঈদ। প্রতিবছরের মতো এবারও ঈদে নতুন ফ্রিজ কিনতে ক্রেতারা ছুটছেন ইলেকট্রনিক্সের শোরুমে। ক্রেতা পছন্দের শীর্ষে রয়েছে দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটন ফ্রিজ। সেরা দামে, সেরা মানের পছন্দের ফ্রিজ কিনতে বেশিরভাগ ক্রেতাই ভিড় করছেন ওয়ালটনের শোরুমে। ব্যাপক ক্রেতা সমাগমে দেশব্যাপী ওয়ালটন শোরুমগুলোতে পড়েছে ফ্রিজ কেনার হিড়িক।
ঈদের আগে শোরুমগুলোতে ফ্রিজ বিক্রির উৎসব চলছে বলে জানিয়েছেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বাগেরহাট, বগুড়া, সিলেট, ফেনী, নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজার ম্যানেজার, পরিবেশক ও অঞ্চল প্রধানরা।
এদিকে ঈদ উপলক্ষে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশে চলছে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২২। এর আওতায় চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। আরো আছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার। ইতোমধ্যে এই সিজনে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন পাঁচজন ক্রেতা। অসংখ্য ক্রেতা পেয়েছেন লাখ টাকার ক্যাশ ভাউচার।
ঈদ বাজারে সব শ্রেণি-পেশা ও আয়ের ক্রেতার জন্য ওয়ালটনের রয়েছে বিভিন্ন ডিজাইনের তিন শতাধিক মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার। এসব মডেলের সহস্রাধিক কালারের ফ্রিজ রয়েছে; দাম ১৫ হাজার টাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে।
ওয়ালটন ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা পাচ্ছেন ক্রেতারা। গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে ওয়ালটনের রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সার্ভিস এক্সপার্টস টিম ও আইএসও সনদপ্রাপ্ত কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট। এর আওতায় দেশব্যাপী বিস্তৃত ৯০টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ পর্যায়ের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। -বিজ্ঞপ্তি।