০৫ জুন, ২০২৫
চট্টগ্রাম নগরীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তারপুল মাজারগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মোরশেদ (৪২) নগরীর পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও তার বড় ভাই জসীমের মধ্যে ঝগড়া হয়েছিল। ঝগড়ার একপর্যায়ে জসীম উত্তেজিত হয়ে মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন আহত মোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জসীম পালিয়ে গেছে।’