ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা ও নৌবাহিনী প্রধান সস্ত্রীকসহ সাক্ষাৎ

০৭ জুন, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৭ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের এ সাক্ষাৎ হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।  
শনিবার (৭ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে নৌবাহিনী প্রধান এ সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।