গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২

০৯ জুন, ২০২৫

গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আরো ২ জন আহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিকালে পলাশবাড়ী ব্র্যাক মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

রংপুর জেলার কাউনিয়া উপজেলার গোলাম রব্বানী (৪৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীরগঞ্জ উপজেলার নিজকাবিলপুর গ্রামের জয়নাল প্রামানিকের স্ত্রী ছফুরা বেগম (৫৫)।

স্থানীয়রা জানান, সোমবার বিকালে গোলাম রব্বানী মোটরসাইকেল নিয়ে রংপুরে যাওয়ার উদ্দেশে পলাশবাড়ীর ব্র্যাক মোড়ে পৌঁছালে অপরদিক থেকে জয়নাল তার স্ত্রীকে নিয়ে পলাশবাড়ী থেকে কাবিলপুরে নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানী মারা যায় এবং রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছফুরা বেগম।

আহত অপর ২ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।