১১ জুন, ২০২৫
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টা করায় বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা পারিয়া তানজিন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বাসিন্দা ও দশম শ্রেনীর ছাত্রীর সাথে গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের সৌদি প্রবাসীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কন্যার বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখানে গিয়ে বিয়ে আয়োজন পণ্ড করে দেয়া হয়। পরে কন্যার বাবাকে জরিমানা করে প্রাপ্তবয়স্ক না হওয়ার পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকাও রাখা হয়।