১৪ জুন, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৯ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে মো. শহীদুর রহমান সোহেলকে প্রধান সমন্বয় করে এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ৫ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ সই করা এক পত্রে জানানো হয়, তিন মাস মেয়াদে (আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত) এই কমিটি কার্যকর থাকবে।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারীদের মধ্যে দায়িত্ব পেয়েছেন তপন মার্মা, লুক চাকমা, আ.হ.ম. সায়েম, অংথুই মার্মা, আব্দুল্লাহ আল মামুন, মো. মিজানুর রহমান আখন্দ, এসিং মার্মা, খালেদ মোশাররফ মাসুদ, আশরাফুল ইসলাম ও আব্দুল গফুর।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. নাজমুল হাসান, বিপ্লব চাকমা, বিনয় জ্যোতি চাকমা, আব্দুল্লাহ আল নোমান, গোলাম মোস্তফা, তৌকির আযাদ অভি, আল মামুন, আলী হায়দার রাব্বী, এহতেশামুল হক, ফিলিপ ত্রিপুরা, রাশেদুল, লাল পেখতার বম, অংচিং মার্মা (লামা), সাজেদা বেগম, ইয়াছমিন নূরী আক্তার, মোহাম্মদ ফাহিম, কামরুজ্জামান সিয়াম ও শাহরিয়ার সাকিব।