ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র মেসিদের

১৫ জুন, ২০২৫

পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মিয়ামি ও আল আহলি। শুরুটা ওত জমজমাট করতে পারেনি মেসিরা।

এই ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসির মিয়ামি।

এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। প্রতি গ্রুপে চারটি করে দল নিয়ে মোট ৮ গ্রুপে খেলা হচ্ছে। মেসির মিয়ামি আছে এ-গ্রুপে।

এই গ্রুপে মিয়ামি ও আল আহলির সঙ্গে আছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পাইমেইরেস।