সাতক্ষীরায় মাছ ধরার সময় বজ্রপাতে ঘের মালিকের মৃত্যু

১৬ জুন, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলায় বজ্রপাতে ললিত মণ্ডল (৪০) নামক এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খলিলনগর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাঞ্ছারাম মণ্ডলের ছেলে।

আজ সোমবার (১৬ জুন) বিকাল ৫টার দিকে বাড়ির পাশে মৎস্য ঘেরে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।