গল টেস্টে বৃষ্টির হানা, মুশফিক-লিটনের দাপট

১৮ জুন, ২০২৫

বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের খেলা বন্ধ আছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টি নামার আগে নিজেদের প্রথম ইনিংসে ১৩০.২ ওভারে ৪ উইকেটে ৪২৩ রান করেছে সফরকারী বাংলাদেশ। 

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩৬ ও মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন ১২ রান যোগ করে সাজঘরে ফিরেন শান্ত। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৪৮ রান করেন শান্ত। এতে ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২৬৪ রানের জুটি।

এরপর পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক। মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত আছেন। 

শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকে এবং পেসার আসিথা ফার্নান্দো ২টি করে উইকেট নেন